
নওগাঁর মান্দায় মাননীয় জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে প্রাপ্ত অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উক্ত অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে তিনি সুবিধাভোগীদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন।
মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অর্থ বিতরণী সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আক্তার জাহান সাথী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ঐচ্ছিক তহবিলের অনুদান গ্রামীণ জনপদের অসহায়, দুস্থ মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
অর্থ বিতরণকালে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :