কালীগঞ্জে ধর্ষণের অভিযোগে রিক্সাচালককে গণপিটুনি, নিজ সন্তানকেও শ্লীলতাহানির অভিযোগ | Daily AjKaler Kontho

কালীগঞ্জে ধর্ষণের অভিযোগে রিক্সাচালককে গণপিটুনি, নিজ সন্তানকেও শ্লীলতাহানির অভিযোগ


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
কালীগঞ্জে ধর্ষণের অভিযোগে রিক্সাচালককে গণপিটুনি, নিজ সন্তানকেও শ্লীলতাহানির অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক নামে এক রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসি|

শনিবার (১৩জুন)সকালে কালীগঞ্জ শহরের মহিলা কলেজের পিছনে এ ঘটনা ঘটে| ধর্ষক মির ফারুক কলেজপাড়ার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন| তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর থানার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামে|

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে প্রতিবেশির ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে| শনিবার সকালে ওই মেয়ে তার মাকে ঘটনাটি জানায়| এরপর প্রতিবেশিদের মধ্যে জানাজানি হলে এলাকাবাসি তাকে গণপিটুনি দেয়| পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে| এদিকে ওই ব্যক্তির বিরুদ্ধে নিজ কন্যা সন্তানকে শ্লীতাহানিরর অভিযোগ করেছে তার স্ত্রী ও সন্তান|

গণপিটুনির স্বীকার মির ফারুকের স্ত্রী তার নিজের কন্যা সন্তানকে শ্লীলতাহানির বিষয়টি ¯ি^কার করে জানান, গতকাল বিকালে মির ফারুক ছোট মেয়েকে নদীর ধারে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি দেয়| এসময় শ্লীলতাহানির বিষয়ে কাউকে কিছু না বলার প্রতিজ্ঞা করলে তাকে বাড়ি নিয়ে আসে|

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে মির ফারুককে উদ্ধার করে হাাসপাতা ভর্তি করি| এখন তদন্ত চলছে| আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে যোগ করেন ওসি (তদন্ত)|

আজকালের কন্ঠ/আর বি