
দেশজুড়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সেই অংশ হিসেবে শনিবার (১৩ জুন) দুপুরে মাদারিপুরে জেলা পরিষদের আয়োজন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইটেরপুল হইতে পাথুরিয়াপার বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক জনাব, খন্দকার মাশুকুর রহমান মাশুক, এসময় জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের এবং সাধারণ মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।
এছারাও ব্যক্তি গত পর্যায়ে নীজ নীজ বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করার জন্যে সকলকে আহ্বান জানানো হয়।
প্রথম ধাপে ৪৯ জেলার ১৪৯ উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে।ধাপে ধাপে ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের মধ্য দিয়ে এই সমাপ্ত হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :