
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয় ২কেজি গাঁজাসহ রকি কুমার শাখাড়ী (২৭) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১০ জুন) নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত রকি কুমার শাখাড়ী রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের চকাদিন হিন্দুপাড়া গ্রামের রনজিত শাখাড়ীর ছেলে। এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম জানান, রাণীনগর উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামের একজন মাদক ব্যবসায়ী বিক্রির জন্য ২কজি গাঁজা বাড়ীতে মজুত রেখেছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর সাইফুল আলমের নেতৃত্বে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের রকি কুমার শাখাড়ীর নিজ ঘর থেকে ২কেজি গাঁজা উদ্ধারসহ রকিকে আটক করা হয়। এঘটনায় এদিন বিকেলে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় রকিকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :