সাতক্ষীরার তালা পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরার তালা পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
সাতক্ষীরার তালা পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা সদরে পৌরসভা বাস্তবায়নের জন্য ৯ জুন মঙ্গলবার দুপুর ২ টায় তালা মডেল মসজিদে তালা পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা জামাতের আমির মাওলানা মফিজুল্লাহ এর সভাপতিত্বে ও ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুকের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা কবিরুল ইসলাম, অধ্যাপক আব্দুল আজিজ, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় এর অধ্যাপক মশিউর রহমান, জামাতের উপজেলা প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক ইদ্রিস আলী, যুব জামাতের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,জামায়াত নেতা মুজিবর রহমান, সাংবাদিক কামরুজ্জামান মিঠু।

সভায় তালাকে পৌরসভা বাস্তবায়নের জন্য বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সমন্বয় করার জন্য মাওলানা মফিদুল্লাহকে দ্বায়িত্ব দেওয়ার পাশাপাশি পৌরসভা বাস্তবায়নের প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে আগামী ১২/০৬/২০২৬ ইং তারিখে তালা-কলারোয়া আসনের এমপিকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকালের কন্ঠ/আর বি