নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে কড়া নজরদারি, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী | Daily AjKaler Kontho

নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে কড়া নজরদারি, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে কড়া নজরদারি, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

ভারত থেকে পুশইনের আশঙ্কা ও মানবপাচার প্রতিরোধে নেত্রকোণার সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নজরদারি। বিজিবির পাশাপাশি স্বেচ্ছায় পাহারায় অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

নেত্রকোণার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত ও কলমাকান্দার বিভিন্ন সীমান্ত পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে বিজিবি। তাদের পাশাপাশি সীমান্তবাসীরাও দিন-রাত পালাক্রমে নজরদারিতে অংশ নিচ্ছেন। সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন।

দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় আমরা সবসময় বিজিবির পাশে আছি। পুশইন প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে, আর এলাকাবাসী হিসেবে আমরাও সর্বোচ্চ সহযোগিতা ও সতর্কতা নিয়ে তাদের সঙ্গে রয়েছি।

আপনারা জানেন, দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের অপচেষ্টা চলছে। নেত্রকোণার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে যেন কোনো পুশইন না হতে পারে, সেজন্য আমরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দিন-রাত কাজ করছি। গ্রামবাসীরাও সর্বক্ষণ আমাদের পাশে থেকে সহযোগিতা করছেন।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার ঠেকাতে বিজিবি এবং স্থানীয়দের এই যৌথ নজরদারি চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি