মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার


নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

তিনি ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালার ইউপি চেয়ারম্যান ও মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে এস এম আবু তাহের ভুঁইয়া (৬৯) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু তাহের পশ্চিম মিঠানালা এলাকার মরহুম হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে।

তিনি ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালার ইউপি চেয়ারম্যান ও মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, আবু তাহেরকে একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

আজকালের কন্ঠ/আর বি