ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল | Daily AjKaler Kontho

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে ভোরবেলা একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

স্থানীয়রা জানান, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। মিছিলটি পায়রা চত্বর, এইচএসএস সড়কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরেপুনরায় পায়রা চত্বরে এসে শেষ হয়।মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন ¯েøাগান দেন। এর মধ্যে ছিল, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। মিছিল শেষে নেতাকর্মীরা স্বল্প সময অবস্থান করে দ্রুত স্থান ত্যাগ করেন।স্থানীয়রা বলছেন, সোমবার ভোর ৫ টারদিকে অনুষ্ঠিত হওয়ায় মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ করা হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা দেখা দেয়। তবে তাৎক্ষণিক ভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর ঝিনাইদহে সংগঠনটির প্রকাশ্য কর্মসূচি খুব একটা দেখা যায়নি। কিন্তু ভোর বেলায় অনুষ্ঠিত এই ঝটিকা মিছিলটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

আজকালের কন্ঠ/আর বি