মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি ক্লাস নিলেন জেলা প্রশাসক | Daily AjKaler Kontho

মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি ক্লাস নিলেন জেলা প্রশাসক


এস এম তানবীর প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি ক্লাস নিলেন জেলা প্রশাসক

মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সরাসরি ইংরেজি ক্লাসে অংশ নিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।

শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন এবং পাঠদানে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে তিনি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দক্ষতা অর্জনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছ থেকে সরাসরি পাঠ গ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি