ববি'তে প্রাথমিক ভর্তির কাগজপত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদলের হেল্প ডেস্ক | Daily AjKaler Kontho

ববি’তে প্রাথমিক ভর্তির কাগজপত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদলের হেল্প ডেস্ক


আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ২:২৮ অপরাহ্ন
ববি’তে প্রাথমিক ভর্তির কাগজপত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদলের হেল্প ডেস্ক

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত হয়েছে তাদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ায় কাগজপত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছে ববি শাখা ছাত্রদল।

আজ (৮ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে হেল্প ডেস্ক বসিয়ে নবীন শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা যায় তাদের।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করে থাকে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে ভর্তির কাগজ পত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার জন্য হেল্প ডেস্ক বসিয়েছি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা এতে উপকৃত হবে এবং তারা ছাত্রদলের ছায়াতলে নিজেদেরকে নিয়ে আসবে বলে আমরা আশা রাখি।”

ববি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইত্তেসাফ আর-রাফি বলেন, ” নবীন শিক্ষার্থীদের বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।

বিশ্ববিদ্যালয় জীবন শুধু শিক্ষাগ্রহণের নয়, বরং নিজেকে একজন সচেতন, মানবিক ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলারও গুরুত্বপূর্ণ সময়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে। নবীনদের সহায়তায় আমাদের এই বুথ তাদের পথচলাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার একটি ক্ষুদ্র প্রয়াস। আমি আশা করি, নবীন শিক্ষার্থীরা জ্ঞান, মূল্যবোধ ও ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজেদের সম্ভাবনাকে বিকশিত করবে। শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব, তারই এই বিশ্ববিদ্যালয়ের গর্ব। সবার জন্য রইল শুভকামনা ও সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা।”

আজকালের কন্ঠ/আর বি