লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম বৃদ্ধিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম বৃদ্ধিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম বৃদ্ধিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম বৃদ্ধিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬জুন) সকাল সাড়ে ১০টায় র‍্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র‍্যালিতে স্বাস্থ্য কর্মী, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলার অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি কায়সার এর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল হাসনাত, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সুস্মিতা সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা আক্তার, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, একটু সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার কামড় থেকে নিরাপদে থাকা এবং এ মশার বংশবৃদ্ধি বন্ধ করা বেশি জরুরি। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা মুলত এডিস মশার মাধ্যমে মানবদেহে বিস্তার করে। তাই এডিস মশার বংশবৃদ্ধি বন্ধ করতে বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিস্কার পরিছন্ন রাখতে হবে। এছাড়া কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহবান জানান বক্তারা।

আজকালের কন্ঠ/আর বি