লালমনিরহাটে ৯৮০ পিস ই'য়াবাসহ যুবক গ্রে'প্তার | Daily AjKaler Kontho

লালমনিরহাটে ৯৮০ পিস ই’য়াবাসহ যুবক গ্রে’প্তার


জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
লালমনিরহাটে ৯৮০ পিস ই’য়াবাসহ যুবক গ্রে’প্তার

লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ই’য়াবাসহ এক যুবককে গ্রে’প্তার করেছে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৬ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুরাকুটি এলাকায় তল্লাশি চৌকি বসায়। এসময় দুর্গাপুর থেকে লালমনিরহাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মোঃ ইউনুছ আলী (১৯)-কে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার পরিহিত পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৮০ পিস ই’য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রে’প্তার ইউনুছ আলী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারী এলাকার জনাব আলীর ছেলে। উদ্ধারকৃত ই’য়াবার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় লালমনিরহাট সদর থানায় মা’মলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সো’পর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি