
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর, ক্যান্সার বিশেষজ্ঞ ও টিভি উপস্থাপক ড. মুশতাক ইবনে আয়ূবের সঙ্গে।
ড. মুশতাক ইবনে আয়ূব মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দা। বিয়ের মাধ্যমে দীপ্তি চৌধুরী এখন মাদারীপুরের পুত্রবধূ হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বল্প সময়ের সিদ্ধান্তে এবং একেবারে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে বিয়ের অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, সাবেক সচিব ও কবি রাম চন্দ্র দাস, টিভি ব্যক্তিত্ব ও কবি আমিরুল ইসলামসহ আরও অনেকে।
ড. মুশতাক ইবনে আয়ূব শিক্ষকতা, গবেষণা ও চিকিৎসাবিষয়ক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে স্বাস্থ্যবিষয়ক আলোচনার জন্যও পরিচিত। অন্যদিকে দীপ্তি চৌধুরী দেশের অন্যতম পরিচিত টিভি উপস্থাপক হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করে আসছেন।
তাদের দাম্পত্য জীবনের সুখ, সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :