
নওগাঁর রাণীনগরে তিন ব্যবসায়ীকে পথরোধ ও মারধর করে টাকা, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীর ৩ সদস্যকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর উপজলার বিভিন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালত প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সাখিদার ও রাণীনগর সদর বাজার এলাকার আনিছুর রহমান একটি অটো চার্জার (টমটম) গাড়ী ভাড়া করে নাটোর সুপারি ক্রয় করার জন্য যাচ্ছিলেন। এসময় ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌঁছলে মুখোশধারী ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে প্রায় ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারি ব্যবসায়ী উত্তম ও গৌতম একই স্থানে পৌঁছলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয় গিয়ে রক্ষা পায় । এঘটনায় বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের সাথে জড়িত সদস্য রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ইসাহক আলীর ছেলে খোকন মন্ডল(৩৫),গানা মধ্যপাড়া গ্রামর বাবু সরদারের ছেলে রাজু সরদার (২৫) ও বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাদির (৪০) কে গ্রেফতার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইয়ের ঘটনায় ভূক্তভোগী রাফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :