বাউফলে ড্রেনেজ পাইপ বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩, আটক ৪ | Daily AjKaler Kontho

বাউফলে ড্রেনেজ পাইপ বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩, আটক ৪


মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৭:১১ অপরাহ্ন
বাউফলে ড্রেনেজ পাইপ বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩, আটক ৪

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিনের বিরোধের জেরে পানি নিষ্কাশনের পাইপ স্থাপনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন রবিন হালদার (৫৫)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি