কুয়াকাটার আলিপুর মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Daily AjKaler Kontho

কুয়াকাটার আলিপুর মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
কুয়াকাটার আলিপুর মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান -মার্কেন্টাইল ব্যাংক এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটার আলিপুর উপশাখায় আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে আলিপুর উপশাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার উপ-সম্পাদক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর উপশাখার ব্যবস্থাপক মোঃ ইমাম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান মামুন, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ রাজা মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বন্দরের ব্যবসায়ীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে আস্থা ও সুনামের সঙ্গে গ্রাহকসেবা দিয়ে আসছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন।

পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করা হয়।