শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা  ও দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা  ও দোয়া মাহফিল


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা  ও দোয়া মাহফিল

উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলে ৩০ মে,২০২৬ইং শনিবার, “স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উলিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এই দোয়া মাহফিল ও আলোচনা সভায়, প্রাধান অতিথি –

জনাব মোঃ আব্দুল খালেক সহ সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগ ) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল সাবেক সাধারণ সম্পাদক উলিপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ। আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশীদ

সাবেক ছাত্রনেতা কুড়িগ্রাম জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, বিএনপি নেতা আমিনুল ইসলাম

সঞ্চালনায় সাবেক ছাত্রনেতা জিএস ফিরোজ কবীর কাজল।

যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক, যুগ্ম আহবায়ক মঈন আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাসক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, মৎসজীবি দলের সদস্য সচিব সাবেদ আলী প্রমুখ।