
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় দুমকি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফোরকান হাওলাদার এবং উপজেলা বিএনপির সদস্য মো. জহির উদ্দিন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল খান, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. মিলন, মো. সৈয়দ মো. মনির এবং মো. নকিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :