
নড়াইলের লোহাগড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯৮১ সালের এই দিনে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে একদল সেনা সদস্যের হাতে নিহত হন। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
আজ শনিবার (৩০ মে) সকাল ১১টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। দেশের ক্রান্তিলগ্নে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করেছিলেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র ধরে রাখার জন্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী মো: কামরুজ্জামান কচি, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, বিএনপি নেতা মেহেদী বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, বিএনপি নেতা আবু হায়াত সাবু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জামান, উপজেলা বিএনপির সহসভাপতি মো, সাচ্চু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার সিকদার, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহীন বিপ্লব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি: তাইবুল হাসান, ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর রহমানসহ প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নাজাত পরিচালনা করেন নড়াইল জেলা ওলামা দলের সভাপতি এইচ এম তায়েবুর রহমান।
মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও বিএনপি নেতা সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :