
পবিত্র ঈদুল আজহার দিন, চন্দ্রদ্বীপ ও বাউফল এলাকায় ‘স্প্রেড হিউম্যানিটি’ (Spread Humanity) কর্তৃক আয়োজিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস ও ঈদ বাজার বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। সংগঠনের সদস্যরা দিনব্যাপী বিভিন্ন এলাকায় গিয়ে পরিবারগুলোর হাতে কোরবানির মাংস ও প্রয়োজনীয় ঈদ বাজার পৌঁছে দেন।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন, “প্রতিবছরের ন্যায় এবছরও অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘স্প্রেড হিউম্যানিটি’। মূলত কোরবানির ঈদে আমরা যারা স্বাবলম্বী এবং যাদের ওপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, তারা সবাই গরুর মাংস ও ভালো খাবার রান্না করে খাই। কিন্তু এই অসহায় ও দরিদ্র পরিবারগুলো ঠিকমতো এক বেলা বা একদিনও ভালোভাবে খেতে পারে না। সেজন্যই আমাদের পক্ষ থেকে গরুর মাংস ও ঈদ বাজারের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা অন্তত দু-একদিন ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারে। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে, ইনশাআল্লাহ। এই মহৎ কাজগুলো এগিয়ে নিতে সমাজের দানশীল ব্যক্তিদের আমাদের পাশে থাকা প্রয়োজন। আমরা আশা করব, যারা বিভিন্ন সময় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান, তারা স্প্রেড হিউম্যানিটির মাধ্যমে এই পুণ্যময় কাজের অংশীদার হতে পারেন।”
সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই ‘স্প্রেড হিউম্যানিটি’-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, সহ-সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা, সহ-সাংগঠনিক সম্পাদক মার্জিয়া ইসলাম নূর, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক জেবিকা মানিক ঐশী, বায়েজিদুর রহমান, দপ্তর সম্পাদক সাইমন গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা আক্তার সুমা, সমাজ ও সদস্য কল্যাণ সম্পাদক লিজা আক্তার, সহ-নারী ও শিশু সম্পাদক মারিয়া আক্তার আদিবা, স্থায়ী কমিটির সদস্য মাজহারুল ইসলাম এবং সদস্য শাফিন, সারা মনি ও মেরিনাসহ অন্যান্য
আপনার মতামত লিখুন :