
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে মহাসড়ক আবরোধ করে বিক্ষোব মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ বুধবার নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে একডালা বাজারের নাটোর-রাজশাহী জাতীয় সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংসের পথে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানান তারা।
এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :