ঈদে আত্রাইয়ে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ | Daily AjKaler Kontho

ঈদে আত্রাইয়ে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ঈদে আত্রাইয়ে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। এতে দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়াও কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

আজকালের কন্ঠ/আর বি