পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে পতনঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন | Daily AjKaler Kontho

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে পতনঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে পতনঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সামাজিক, মানবিক ও ইসলামী মূল্যবোধভিত্তিক সংগঠন “পতনঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন”-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি তালুকদার এবং সাধারণ সম্পাদক মহসিন খান এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদেরকে আত্মত্যাগ ও মানবকল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগায়।

তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শুভেচ্ছা বার্তায় সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া কামনা করা হয়, যেন তিনি সকলের কুরবানী কবুল করেন, দেশ ও জাতিকে সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং সবার জীবনে বয়ে আনেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইসলামের সৌন্দর্য, মানবতা, নৈতিকতা ও ভ্রাতৃত্বের শিক্ষা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে “পতনঊষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন” ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আজকালের কন্ঠ/আর বি