দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী পালন, দেশের উন্নয়ন বিষয়ে জনগণকে অবগতকরণ এবং বিএনপি কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদ সম্পর্কে জনগণকে সচেতন ও দলকে আরও গতিশীল করার লক্ষ্যে দিনাজপুর পৌর বিএনপির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।

দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলীসহ ১২টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও অবদান তুলে ধরেন এবং আসন্ন কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি