রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ২:১১ অপরাহ্ন
রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) রায়পুর থানাধীন ৪ নং সোনাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাঝি বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই মহিউদ্দিন আহমদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় পাকা সড়কের ওপর ২টি মোটরসাইকেলসহ সন্দেহজনকভাবে অবস্থানরত ৩ ব্যক্তিকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে তাদের দখল থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি