রাণীনগরে বজ্রপাতে ৩ জন নিহত | Daily AjKaler Kontho

রাণীনগরে বজ্রপাতে ৩ জন নিহত


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
রাণীনগরে বজ্রপাতে ৩ জন নিহত

নওগাঁর রাণীনগর পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ জনের মত্যু হয়। তারা হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাছ ফকির (৬০) ও আমিনুল ইসলামের ছেলে তারেক ফকির (২৪) নামের দুই কৃষকের মত্যু হয়। একই সময় মাঠে গরু আনতে গিয়ে বড়গাছা ইউনিয়নের আটনিতা গ্রামের তালুকদারের ছেলে নয়ন (৩৫) বজ্রপাতে মত্যু হয়। এলাকাবাসি বলেছেন বজ্রপাতে ৩ জনই ঘটনাস্থলে মারা যায়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে ধান কাটার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়েছে। অপর দিকে একই সময় আটনিতা গ্রামের নয়ন নামের এক যুবক গরু আনতে মাঠে গেলে বজ্রপাতে মারা যায়। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি