আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে আলোচনা সভা | Daily AjKaler Kontho

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে আলোচনা সভা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৫:০২ অপরাহ্ন
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে আলোচনা সভা

আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে নাটোরে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ রাখতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজিত আলোচনা সভায় ঈদুল ফিতরের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান সরকার, জেলা সমাজ সেবা কার্যালয় উপপরিচালক মোস্তাফিজুর রহমান, নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, পুলিশ সুপার কার্যালয় ইন্সপেক্টর সাইদুর রহমান, বিআরটিএ নাটোর কার্যালয় ইন্সপেক্টর উত্তম কুমার সরমা, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পর্দার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা সভাপতি গোলাম মোস্তফা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি