কুবি সায়েন্স ক্লাবের উদ্যোগে হাম বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি | Daily AjKaler Kontho

কুবি সায়েন্স ক্লাবের উদ্যোগে হাম বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি


কুবি প্রতিনিধি প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১:৩২ অপরাহ্ন
কুবি সায়েন্স ক্লাবের উদ্যোগে হাম বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে দেশব্যাপী ছড়িয়ে পড়া হাম রোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্মসূচিতে কুবি সায়েন্স ক্লাবের প্রচার সম্পাদক নাইমুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে হাম রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধ এবং প্রয়োজনীয় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রেজেন্টেশন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিষয়টি আরও সহজ ও কার্যকরভাবে উপস্থাপন করা হয় এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি বলেন, ‘হাম বর্তমানে মহামারীর মতো আকার ধারণ করেছে। শুধুমাত্র সচেতনতাই পারে আমাদের শিশুদের এ রোগ থেকে রক্ষা করতে। সেই লক্ষ্য থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা আশা করি, আমাদের এই ছোট্ট উদ্যোগ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার ও আশপাশের মানুষদেরও সচেতন করতে ভূমিকা রাখবে।’

আজকালের কন্ঠ/আর বি