তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় সাতক্ষীরা-১,(তালা-কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ র সাথে তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের আয়োজনে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২০ মে(বুধবার) সকাল ১০টায় তালা টেকনিক্যাল এন্ড বি এম কলেজে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক এর সভাপতিত্বে কলেজের প্রদর্শক এসএ মোতাহিরুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এম পি।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এম পি বলেন শিক্ষার গুনগত মান উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং একাডেমিক পরিবেশের অগ্রগতি নিয়ে প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি কলেজের সার্বিক অবকাঠামো উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় কলেজের প্রভাষক মাসুদ রানার কোরআন তেলাওয়াত এবং অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সহঃ অধ্যাপক ইদ্রিস আলী,কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, সহঃ অধ্যাপক মোঃ মশিউর রহমান, দাতা সদস্য ডাঃ শেখ জাকির হোসেন,কপিলমুনি কলেজের সহঃ অধ্যাপক সরদার ইয়াসিন আলী, জামায়াত ইসলামি খলিল নগর ইউনিয়ন আমির মাওঃ আকবর হোসেন, সেক্রেটারি মাস্টার মহিউদ্দিন সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি