
নওগাঁর রাণীনগরে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সদস্য এস.কে নাহিদ (২৬) কে গ্রেফতার করছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় রাণীনগর ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ উপজেলার পূর্ববালুভরা গ্রামের এস.কে হাবিবুর রহমানের ছেলে।
নাহিদের ছোট ভাই মারুফ জানান, আমার ভাই ঢাকাতে চাকুরি করতো। তার স্ত্রীর অসুস্থতার কারণে বাড়িতে আসে। সোমবার বিকেলে পারিবারিক কিছু বাজার করতে বাড়ি থেকে বের হয়ে রলওয়ে স্টেশনে পৌঁছলে পুলিশ তাকে আটক করে রাণীনগর থানায় নিয়ে যায়। এখন জানতে পারলাম আত্রাই থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চালান দেওয়া হবে।
রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই মজিবুর রহমান জানান, আজ দুপুরে রাণীনগর থানা থেকে আত্রাই থানা পুলিশের কাছে নাহিদকে হস্তান্তর করা হয়।
আত্রাই থানার এস আই ওবায়দুর রহমান জানান, এই থানার একটি সন্ত্রাস দমন আইন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়ছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :