শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৫৮৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ | Daily AjKaler Kontho

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৫৮৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ২:২০ অপরাহ্ন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৫৮৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ৫৮৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) বিকেল ৪টায় কাঁচিকাটা ইউনিয়নের মুন্সী বাজার এলাকার পদ্মার পাড়ে এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এবং পুলিশ সুপার রওনক জাহান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুল হক।

আরো উপস্থিত ছিলেন, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি, নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লাকি দাস, জেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাস ও সখিপুর থানা বিএনপির আহ্বায়ক হামিদ সরদার।

এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি