
আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে শিক্ষিত, সমাজসেবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব হিসেবে এডভোকেট এস এম মনিরুজ্জামানকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চায় পৌরবাসীর একটি বড় অংশ। দীর্ঘদিন ধরে আইন পেশা, সামাজিক কর্মকাণ্ড জনসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের মাঝে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভকরেছেন। ও
বরিশালের গৌরনদী উপজেলার কাটাকাস্থল গ্রামের সন্তান এডভোকেট এস. এম. মনিরুজ্জামান বর্তমানে ঢাকায় আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল উত্তর জেলা ও গৌরনদী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি গৌরনদী-আগৈলঝাড়া সমিতি, ঢাকার সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। এ ছাড়াও গৌরনদীর কাটাকাস্থল স্পোর্টিং ক্লাব ও কাটাকাস্থল যুব ক্লাবের
সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি মরহুম আফরোজা হোসেন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতাও।
শিক্ষা জীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। যশোর বোর্ডের অধীনে মাহিলাড়া এ. এন. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি গৌরনদী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ও এম.কম সম্পন্ন করেন। পরবর্তীতে আইন বিষয়ে এলএলবি ডিগ্রী অর্জন করেন এ্যাড, এস.এম. মনিরুজ্জামান।
স্থানীয়দের দাবি, এডভোকেট মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ অসহায় মানুষের সহায়তা ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি গ্রামীণ জনপদে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন, বেকার যুবকদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করছেন।
পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, একজন শিক্ষিত, ভদ্র ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এডভোকেট এস. এম. মনিরুজ্জামান ইতোমধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। অনেকেই মনে করছেন, তিনি মেয়র নির্বাচিত হলে গৌরনদী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :