
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ১৮:১৫ ঘটিকায় উপজেলার পিরপালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – (১). মোঃ হারুনুর রশিদ হারুন (৪৫), পিতা- মৃত আজীবর (গ্রাম: নবগ্রাম)। (২). মোঃ নজরুল ইসলাম (৩৯), পিতা- মোঃ আব্দুল বারী (গ্রাম: উত্তর পারইল)।
(৩). মোঃ জহুরুল ইসলাম (২৭), পিতা- মোঃ আব্দুল আজিজ (গ্রাম: উত্তর পারইল)। তারা সবাই মান্দা উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল পিরপালি এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক কেনাবেচা ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
মান্দা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :