
দিনাজপুরের খানসামায় উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) খানসামা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া।
ধান সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় হুইপ বলেন, সরকার কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রাখার চেষ্টা চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মোঃ কামরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও
অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরকার,
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অত্যন্ত স্বচ্ছতার সাথে।
সংগ্রহের স্থান: খানসামা ও পাকেরহাট এলএসডি।
পরিমাণ: মোট ২২৮ মেট্রিক টন বোরো ধান।নির্ধারিত মূল্য: প্রতি কেজি ৩৬ টাকা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোজাম্মেল হোসেন জানান, খানসামা ও পাকেরহাট এলএসডি-তে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি এই ধান ক্রয় করা হবে। তালিকার বাইরে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
উদ্বোধন শেষে হুইপ মহোদয় গুদামে ধানের গুণগত মান পরীক্ষা করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন। সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করতে পেরে উপস্থিত কৃষকদের মাঝে সন্তোষ দেখা গেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :