গৌরনদীতে গবাদিপশুর মোটাজাতকরন হরমন ও নিষিদ্ধ ওষুধ বিরোধী অভিযান ও জরিমানা | Daily AjKaler Kontho

গৌরনদীতে গবাদিপশুর মোটাজাতকরন হরমন ও নিষিদ্ধ ওষুধ বিরোধী অভিযান ও জরিমানা


এ,এ,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
গৌরনদীতে গবাদিপশুর মোটাজাতকরন হরমন ও নিষিদ্ধ ওষুধ বিরোধী অভিযান ও জরিমানা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর হরমোন ও নিষিদ্ধ ওষুধের ব্যবহার রোধে গৌরনদীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরের দিকে গৌরনদী উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিএএ, ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার এএসআই মোঃ রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে মদিনা ফার্মেসি ও খান ফার্মেসিকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন ওষুধের দোকান পরিদর্শন করে ক্ষতিকর হরমোন ও নিষিদ্ধ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

কর্মকর্তারা জানান, গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর হরমোন ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপদ মাংস নিশ্চিত ও জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি