
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিনারুল ইসলাম খান (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনজূর মুর্শেদ সুমন (দিনাজপুর জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক)।
এছাড়া নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো. মাসুদ রানা ও মো. সাজিউল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক জি. এন. ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল হাসান, চাকরি বিষয়ক সম্পাদক মো. মোমিন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. ফরহাদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. লায়েক আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম রব্বানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নাজমুর হাসান লেমন, গবেষণা ও আইসিটি সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আরজুমান লায়লা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নিরোজা শাপলা এবং ছাত্র বিষয়ক সম্পাদক মো. তৈমুর হোসাইন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আফসার, মো. মোস্তাকিম আকন্দ, মো. জাহাঙ্গীর আলম ও মো. মোবাম্বের রাশেদ।
নির্বাচিত কাউন্সিলররা হলেন— মো. মতিউর রহমান, এআইএম মিজানুর রহমান, লুৎফুল হুদা চৌধুরী, মো. নজরুল ইসলাম, দেওয়ান মো. রেজাউল করিম, মো. জাফর সাদেক, সিদ্দিকুর জ্জামান এবং মো. আবুল কালাম আজাদ।
এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন ও ইঞ্জিনিয়ার রবীন্দ্র নাথ রায়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :