গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত


গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিনের গর্ব বরিশালের ইলেকট্রিক সামগ্রি তৈরীর কোম্পানি (এমইপি গ্রুপ) ও এমইপি এ্যাগ্রো লি: এর উদ্যোগে গৌরনদী ও আগৈলঝাড়ার ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা-২০২৬ ও র‌্যাফেল ড্রো এর পুরস্কার বিতরন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড চড়–ইভাতি চাইনিজ রেস্তরার কন্ফারেন্স রুমে এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এম ই পি ইলেকট্রিক কোম্পানির গৌরনদী ও আগৈলঝাড়ার ডিলার, মেসার্স সন্দিপ বিদ্যুত এর সত্যাধিকারী মি. শংকর লাল নন্দীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিভিশনাল সেলস্ ম্যানেজার(ডিএসএম) মাহ্মুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল, কোম্পানির টিএসএম মি.রাধেশ্যাম সাহা, পল্লি বিদ্যুত সমিতি গৌরনদীর জুনিয়র ইঞ্জিনিয়ার মো. সোহাগ হোসেন, জেলা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি আব: আলীম, সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম, উপজেলা সভাপতি মো. আলম, সিনিয়র ইলেকট্রিশিয়ান মো. আজীম সরদার মো. আবুল হোসেনÑসহ ১শত ৫০জন ইলেকট্রিশিয়াএদর নিয়ে এসভা শেষে র‌্যাফেল ড্রোতে ১০জনকে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি