রাণীনগরে পৃথক অভিযানে গ্রেফতার ৬ | Daily AjKaler Kontho

রাণীনগরে পৃথক অভিযানে গ্রেফতার ৬


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
রাণীনগরে পৃথক অভিযানে গ্রেফতার ৬

নওগাঁর রাণীনগরে থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ঘটনায় পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার ঘোষগ্রামের সমশের সাহার ছেলে রফিকুল ইসলাম শাহা এবং রফিকুল শাহার ছেলে নাজমুল শাহা, বাহাদুরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু রায়হান, বড়িয়া গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে রনি সরদার, ঘাটাগন গ্রামের আব্দুল মালেকের ছেলে ময়নুল প্রামানিক এবং জলকৈ রায়পুর গ্রামের রঘুনাথের ছেলে রতন কুমার শীল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারপিট, প্রতারণাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আজকালের কন্ঠ/আর বি