নোয়াখালীতে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু | Daily AjKaler Kontho

নোয়াখালীতে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু


শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৫:১১ অপরাহ্ন
নোয়াখালীতে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত অতিথি রাণী দাস স্থানীয় গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অতিথি রাণী। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি