প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে | Daily AjKaler Kontho

প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে

ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্যপ্রয়াত মোঃ ফকরুল আলমের স্মরণসভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি ৮৮ ব্যাচের আয়োজনে শনিবার সন্ধ্যায় তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মাসুদ মাঝি, জিয়াউল হক মিয়া, ৮৮ বন্ধু সমাজসেবক ফিরোজ মোল্লা, হোসাইন মোল্লা, সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী তানভীর আলম, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মানিক হাসান, মার্ক এগ্রোভেট এর ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন, এলজিডির ওয়ার্ক এসিস্টান খায়রুল হাসান লাভলু, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল, সহকারী শিক্ষক গোবিন্দ নাগ। কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সুরেশ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মরহুমের একমাত্র পুত্র রফিকুল ইসলাম জামিম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক জামিল মাহমুদ, মোস্তফা হাওলাদার, এস এম দেলোয়ার হোসেন, জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝি সহ অন্যান্যরা। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন তারাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা জহিরুল ইসলাম।