নেত্রকোণা শহরে মগড়া নদীতে প্রশস্ত সেতুর দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

নেত্রকোণা শহরে মগড়া নদীতে প্রশস্ত সেতুর দাবিতে মানববন্ধন


সুশীলআচার্য্য,নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
নেত্রকোণা শহরে মগড়া নদীতে প্রশস্ত সেতুর দাবিতে মানববন্ধন

নেত্রকোণা পৌর শহরের জনদুর্ভোগ লাঘবে আনন্দ বাজার এলাকায় মগড়া নদীতে থাকা জরাজীর্ণ অপ্রশস্থ সেতু ভেঙে প্রশস্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে বেসরকারি সংগঠন ‘জনউদ্যোগ’ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংস্কৃতিজন আ.ফ.ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, নাজমুল হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, সরু ও ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে অন্তত দুই লাখ মানুষের বর্ধিষ্ণু জেলা শহরের নাগরিকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। ভারী যানবাহন চলতে না পারায় দীর্ঘ পথ ঘুরে শহরে প্রবেশ করতে হচ্ছে। অবিলম্বে সেতুটি ভেঙ্গে নতুন সেতু নির্মাণের জন্যে দাবি জানান বক্তারা।

আজকালের কন্ঠ/আর বি