রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা


সোহেল রানা, তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (০৮ মে) রাতে উপজেলার সয়ার ও কুর্শা ইউনিয়নের পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।আদালত সূত্রে জানা গেছে, রাত ৭:৩০ ঘটিকায় সয়ার ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে মোঃ আনোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আনোয়ার উপজেলার বুড়ীরহাট দামোদরপুর পঞ্চায়েতপাড়া এলাকার মৃত মোফছার উদ্দিনের ছেলে।এরপর রাত ৯:৪০ ঘটিকায় কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করায় আরও দুই যুবককে আটক করা হয় ।আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। অভিযান চলাকালীন তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন , মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/আর বি