লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রায়পুর থানার শাহিন মিয়া | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রায়পুর থানার শাহিন মিয়া


জাকির হোসেন জুয়েল , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রায়পুর থানার শাহিন মিয়া

লক্ষ্মীপুর জেলার সার্বিক কর্মমূল্যায়নে এপ্রিল ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শাহিন মিয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা স্মারক তুলে দেন লক্ষীপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ কাজেমী, মোঃ আব্দুর রাশেদ এবং মোহাম্মদ শামসুল ইসলাম। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মোঃ আবু তারেক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার কর্মকর্তাদের আরও আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে মানবিক ও সেবামূলক পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

এদিকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভানুধ্যায়ী এবং রায়পুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি শাহিন মিয়া। তিনি বলেন, “জনগণের সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় রায়পুর থানার পুলিশ সদস্যরা দলগতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।”

আজকালের কন্ঠ/আরএস