ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তর করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার | Daily AjKaler Kontho

ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তর করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ২:০৪ অপরাহ্ন
ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তর করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তর করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

বৃহস্পতিবার (৭জুন) সকাল ৯টার সময় ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার (এমপি)।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, ৬ নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আজিজুর রহমান পাড়, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আনারুল ইসলাম, মোঃ মাসুদুল হক শেখ,মোঃ আজগর আলী বিশ্বাস,মোঃ তাসুম বিল্লাহ মোঃ মামুন বিল্লাহ, মোঃ আলমগীর হোসেন, মোঃ আমানুল্লাহ শেখ,মোস্তাফিজুর রহমান সজল, মোঃ শওকত আলী মোড়ল, মোঃ জালাল উদ্দীন শেখ,মোঃ আব্দুল্লাহ শেখ, মোঃ নুরুজ্জামান শেখসহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ।

আজকালের কন্ঠ/আর বি