
জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষ-এ এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে মোহাম্মদ তাহমিদুল ইসলাম-এর বদলি জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জাজিরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাহমিদুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি জাজিরা উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, জনসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে সাধারণ মানুষের সমস্যা সমাধানে তাঁর আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত ও দক্ষ নেতৃত্বে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বক্তা আবেগঘন বক্তব্যে বলেন, মোহাম্মদ তাহমিদুল ইসলাম শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি ছিলেন জনগণের একজন অভিভাবক। তাঁর কর্মময় সময় জাজিরাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।
নিজ বক্তব্যে মোহাম্মদ তাহমিদুল ইসলাম বলেন, “জাজিরার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি সবসময় স্মরণ রাখবো। দায়িত্ব পালনের সময় সকলের সহযোগিতা পেয়েছি বলেই সফলভাবে কাজ করতে পেরেছি। নতুন কর্মস্থলেও দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলের অংশগ্রহণে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী এই কর্মকর্তার ভবিষ্যৎ সাফল্য কামনায় দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :