ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সহ-সভাপতি হলেন নওগাঁর আহনাফ শাহরিয়ার | Daily AjKaler Kontho

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সহ-সভাপতি হলেন নওগাঁর আহনাফ শাহরিয়ার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সহ-সভাপতি হলেন নওগাঁর আহনাফ শাহরিয়ার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন নওগাঁর রাণীনগর উপজেলার কৃতী সন্তান মোঃ আহনাফ শাহরিয়ার।

গত ২ মে শনিবার ২০২৬ তারিখে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নবনির্বাচিত সহ-সভাপতি আহনাফ শাহরিয়ার রাণীনগর উপজেলার সন্তান হওয়ায় এলাকায় আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। তার এই প্রাপ্তিতে রাণীনগরের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় মো: আহনাফ শাহরিয়ার বলেন :

“আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সুযোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করব।” এ সময় তিনি আরও জানান, সংগঠনের আদর্শ বাস্তবায়নে তিনি তার সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেবেন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় সর্বদা নিরলসভাবে কাজ করে যাবেন।”

মোঃ আহনাফ শাহরিয়ার দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শুভকামনা জানাচ্ছেন।

আজকালের কন্ঠ/আর বি