গোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন গোপালগঞ্জের দুই এমপি | Daily AjKaler Kontho

গোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন গোপালগঞ্জের দুই এমপি


মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৪:০০ অপরাহ্ন
গোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন গোপালগঞ্জের দুই এমপি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রিজেন্ট বোর্ডে নতুন সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনে এ মনোনয়ন প্রদান করা হয়।

মনোনীত সদস্যরা হলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা। এ বিষয়ে সংশ্লিষ্ট সারসংক্ষেপের একটি অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।

গতকাল সোমবার (৪ মে) সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পত্র (নং: গোবিপ্রবি/র/জ.প্র/শাখা-২/২০২৬/৩১(৪)/৩১৫; তারিখ: ২৮ এপ্রিল ২০২৬) অনুযায়ী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত ধারায় রিজেন্ট বোর্ডে সংসদ সদস্য মনোনয়নের বিধান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি