
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রথমবারের মতো বিনামূল্যে অনলাইন ফ্রিল্যান্সিং (গ্রাফিক্স ডিজাইন) বিষয়ক প্রশিক্ষণ কোর্স চালু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
রায়পুর সরকারি কলেজের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত এ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাফিক্স ডিজাইনের ওপর বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করতে পারলে প্রশিক্ষণার্থীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করে স্বাবলম্বী হতে পারবেন।
এছাড়া একই উদ্যোগের ধারাবাহিকতায় শিগগিরই সম্পূর্ণ বিনামূল্যে দুই মাসব্যাপী অনলাইন ডিজিটাল মার্কেটিং বিষয়ক আরও একটি প্রশিক্ষণ কোর্স চালু করা হবে বলেও জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :