রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আত্রাইয়ে প্রস্তুতি সভা | Daily AjKaler Kontho

রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আত্রাইয়ে প্রস্তুতি সভা


মোঃ ফিরোজ আহম্মেদ, আত্রাই প্রতিনিধি প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১:৪০ অপরাহ্ন
রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আত্রাইয়ে প্রস্তুতি সভা

নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর)আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।

সভায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।এর মধ্যে রয়েছে উভয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতি ও জাতীয় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ ও সৃষ্টিকে তুলে ধরতে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,দলীয় নেতা কর্মী, সাংস্কৃতিক সংগঠন এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি