পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু | Daily AjKaler Kontho

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আসাদ রহমান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত আনুমানিক ৯টার দিকে বাগেরহাট সড়কের পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ রহমান সোহাগদল আলকিরহাট বেপারিবাড়ি এলাকার বাসিন্দা এবং আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম হাফিজুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার রাতে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পাঁচপাড়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই দুঃখ সইবার শক্তি কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি